বগুড়া প্রতিনিধি
সারাদেশ

মাদকে নাজেহাল গ্রামাঞ্চল, বেড়েছে ইয়াবা আসক্তি

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে মাদকের ভয়াবহ আগ্রাসনে চুরি, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়াচ্ছে যুবক ও তরুণ সমাজ। এ উপজেলায় সব ধরনের মাদক বিক্রি আগের চেয়ে বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্ধশতাধিক স্পটে সন্ধ্যা নামলেই শুরু হয় মাদক সেবীদের আনাগোনা। সিন্ডিকেট টিকিয়ে রাখতে গড়ে তোলা হয়েছে এলাকাভিত্তিক কিশোর গ্যাং। ইয়াবা আসক্তিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ। মাদক কারবারিরা রাজনৈতিক ছত্রছায়ায় আসার চেষ্টা করছে বলেও তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, মাদকের লাগামহীন বিস্তারে নাজেহাল তরুণ, কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রামাঞ্চলেও মাদকের বিস্তার। একাধিকবার মাদকসহ আটকের পর কারাবন্দী হলেও জামিনে এলাকায় ফিরে আবারো পুরানো পেশায় ফিরছে অপরাধীরা। গ্রামাঞ্চলে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ নানা ধরনের মাদক সরবরাহ বেড়েছে। কৌশলগত কারণে শুধুমাত্র পরিচিত ব্যক্তির কাছেই মাদক বিক্রি করা হয়। বিক্রিও আগের চেয়ে বেড়েছে। সড়কের পাশে এবং বাজারে তাৎক্ষনিক লোকেশনে দাঁড়িয়ে থাকা মাদকাসক্তদের হাতে পাঁচ মিনিটের ব্যবধানে মাদক পৌছেঁ যায়। এ কাজে কিশোর বয়সীদের ব্যবহার করা হচ্ছে। পরিত্যক্ত বাড়ি, পুকুরপাড়, জঙ্গল, স্কুলমাঠসহ অলিগলিতে মাদক সেবনের আসর বসে।

গত শনিবার উপজেলার কৈগাড়ী এলাকার মহাসড়কের পাশে মাদক পাচারের সময় একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কারবারি আব্দুল হাকিমের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ততথ্যে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা পেশার আড়ালে উপজেলার সিমলা বাজার, গুলিয়া, চাতরাগাড়ি, চৌমুহনী, হাটকড়ই, কুন্দারহাট, নিনগ্রাম, বিজরুল, গোছাইল, খেংশহর, দাসগ্রাম, মুরাদপুর, রণবাঘা, হাটলাল, দলগাছাসহ অর্ধশতাধিক স্পটে চলে মাদকের কারবার।

পৌর শহরের ওমরপুর, কলেজপাড়া, পুরাতন বাজার, বাসস্ট্যান্ড, দামগাড়া, ফোকপাল, কালিকাপুর, নামুইট এবং ঢাকুইর মহল্লা এলাকায় মাদকের তৎপরতা বেড়েছে। ফিলিং স্টেশন এলাকায় সন্ধ্যা নামলেই বাড়ে মাদক সেবীদের আনাগোনা। তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইয়াবা। কলেজপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। নানা পেশার আড়ালে মাদক বিক্রি করছে সক্রিয় কারবারিরা। তারা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। মোটরসাইকেল ও অটোভ্যানে দিনেরাতে আসে মাদকের চালান।

স্থানীয়রা বলছেন, কিশোরেরা হাতের কাছে সহজে মাদক পেয়ে সেবনের পর বেপরোয়া হয়ে উঠছে। এক ব্যক্তি একাধিক উৎস থেকেও মাদকের অর্থ সংগ্রহ করে থাকে। অর্থের জোগানে ভয়ংকর অপরাধেও জড়িয়ে পড়ে মাদকসেবীরা। এ ছাড়া একাধিক মাদক মামলার আসামিরা রাজনৈতিক সংগঠনের সদস্যপদ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা পুলিশের চোখ ফাঁকি দেয়ার জন্য দলীয় সাইনবোর্ড কাজে লাগাতে পারে। শিক্ষার্থী এবং শিক্ষা থেকে ঝরেপড়া তরুণ সমাজ মাদকের আগ্রাসনে থাকায় তাদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক উপ-পরিদর্শক জানান, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকা মাদক ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে ব্যর্থ হলে ঝামেলা হতে পারে। এরপরও অনেকেই নজরদারিতে রয়েছে। থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বেশ কয়েকজন আইনের আওতায় এসেছে। তাদের মধ্যে সেবীর সংখ্যাই বেশি। শীর্ষ মাদক কারবারি আইনের আওতায় এলেও তারা জামিনে কারামুক্ত হয়ে এলাকায় ফিরে আবারো মাদকের ব্যবসা শুরু করেছে। সেবনকারীরা অপরিচিত হলে তারা স্বীকার করে না, বিক্রিতেও রাজি হয় না। পরিচিত হলেও কৌশলে তাৎক্ষনিক লোকেশনে কিশোরদের মাধ্যমে মাদক পৌঁছে দেয়। এ কাজে ব্যবহার হচ্ছে মোটরসাইকেল। ট্রাক চালকদের মধ্যে গাঁজা সেবনকারীর সংখ্যা বেশি। কেউ কেউ কথিত শ্রমিক সংগঠনের আড়ালে ইয়াবা ব্যবসা শুরু করেছেন বলেও তথ্য পাওয়া গেছে।

সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী জানান, মাদক ও জুয়ার সঙ্গে কোনো আপস নেই। সিন্ডিকেটের নেপথ্যে যেই থাকুক, রাজনৈতিক নেতা হলেও ছাড় দেওয়া হবে না। তথ্য পাওয়া মাত্রই অভিযানে নামছে পুলিশ। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান চলমান রয়েছে। আসক্তির কবল থেকে যুবক-তরুণ সমাজকে রক্ষায় সমাজের সকল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা