শিক্ষা
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে

ঢাকা বোর্ডে আরও উত্তীর্ণ ২৯৩, নতুন করে জিপিএ-৫ পেল ২৮৬

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন।

জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করা থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন তিনজন।

রবিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করা যাবে।

গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।

এবার এসএসসিতে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন।

দাখিলে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন।

কারিগরিতে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি আগাম...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ 

বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এ প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন হয়তো, ভ...

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা