ছবি: সংগৃহীত
জাতীয়

জাপান ও কানাডায় চালু হচ্ছে এনআইডি  কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের শেষ সপ্তাহে জাপানে এবং সেপ্টেম্বরের শুরুতে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা চালু হচ্ছে।

ইতোমধ্যে জাপানের টোকিও, কানাডার টরেন্টো ও অটোয়ায় কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘যন্ত্রপাতি স্থাপন শেষ হয়েছে, অনেককে এনআইডি প্রদানে টেস্ট অ্যান্ড ট্রায়ালও চলছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিগগির।’


জুলাই মাসে জাপানে শুরু করার কথা থাকলেও সেখানকার স্থানীয় জটিলতায় তা পিছিয়ে যায়।

নির্বাচন কমিশন-ইসি সচিব আখতার আহমেদ জাপানে গেছেন। তার সফরসূচি অনুযায়ী, তিনি ১৯ থেকে ২১ অগাস্ট পর্যন্ত টোকিওতে থাকবেন। সেখানে কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, দূতাবাসের সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণের বিষয়টি পরিদর্শন ও তত্ত্বাবধান করবেন তিনি।

চলতি মাসের শেষ সপ্তাহে কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


সিইসি সফরসূচি অনুযায়ী, তিনি ২৮ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় থাকবেন। ভোটার নিবন্ধন ও এনআইডি সেবার কাজ উদ্বোধন করবেন তিনি। তার সঙ্গে যাচ্ছেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার।

তারা সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন বিষয়ে মতবিনিময় সভাও করবেন।

কানাডায় ১০ অগাস্ট থেকে কারিগরি টিম কাজ করছে।


জাপান ও কানাডায় এনডিআই সেবা চালু হলে ১০ দেশের বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় আসবেন।

২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে।

দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে তৎকালীন কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর কোভিড মহামারীতে সেই উদ্যোগ থমকে যায়।

পরে আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নিলেও গত কমিশনের সময় ২০২৩ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হয়।

৫ অগাস্টের পটপরিবর্তনের পর আবার স্থবিরতা দেখা দেয় এ কার্যক্রমে। এ ধারাবাহিকতায় বর্তমান এ এম এম নাসির উদ্দিন কমিশন কার্যক্রম শুরু করে।

ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, মে মাসের মাঝামাঝি পর্যন্ত সাতটি দেশে মোট আবেদন করেছেন ৪৫ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৮ হাজার ৯২৬ জন। তদন্তে বাতিল হয়েছে ৩ হাজার ৫৬৩টি আবেদন। বিভিন্ন উপজেলায় তদন্তাধীন রয়েছে ২১ হাজার ৮৮৯টি আবেদন।

এ পর্যন্ত প্রবাসে ১১ হাজারেরও বেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা