সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার (৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে জামালগঞ্জ থানার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামসংলগ্ন রক্তি নদীতে নৌকাযোগে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হওয়া তিন মাদক কারবারি সকলেই জামালগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন মো. সাকিবুর (৩০), মো. জুনেল মিয়া (৩২) ও মো. সাজমুল (২৪)। তাদের কাছ থেকে ভারতীয় ‘AC BLACK’ ব্র্যান্ডের মোট ২৬৪ বোতল মদ উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ। অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন এএসআই রাজীব কুমার দে ও আরও কয়েকজন পুলিশ সদস্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন...

চকবাজারে ছয় 'পেশাদার ছিনতাইকারী' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

চকবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা