ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় সেদ্ধ চাল ৪৯ ও ধান ৩৬ টাকায় কিনবে সরকার

বগুড়া প্রতিনিধি

চলতি মৌসুমে বগুড়ায় ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল, ৪৮ টাকায় আতপ ও ৩৬ টাকা কেজি দরে গম কিনবে সরকার। অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বগুড়া সদরে সেদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৬৭৮ মেট্রিকটন এবং ৬৩৬ মেট্রিকটন ধান।

রবিবার ( ২৭ এপ্রিল ) বগুড়া জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা এ তথ্য জানান৷ এদিন শহরের চকসুত্রাপুর জেলা খাদ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, সরকার নির্ধারিত মূল্যের ধান, চাল ও গম সংগ্রহে কোনো অনিয়ম পেলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি কৃষকেরা উপকৃত হবেন। মিল মালিকরাও তাদের উৎপাদিত চাল গুদামে সরবরাহ করতে পারবেন। কৃষকেরা যেন গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হন। সেদিকে নজর রাখতে স্থানীয় প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নির্দেশনা দেন।

উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক মো. ইউসুফ আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতিকুল ইসলাম, বেতগাড়ী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, নামুজা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্য নন্দ পাল, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এটিএম আমিনুল হক, সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন সরকার, কিবরিয়া অটো মিলের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া বাহার, তানভীর অটো মিলের স্বত্বাধিকারী কেতাউর রহমান, কৃষক রাসেল হোসাইন প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা