নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারীর ডিসির মানবিক উদ্যোগ; খোলা হলো রক্তদানে ‘হিমোগ্লোবিন’

নীলফামারী প্রতিনিধি

‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’ শ্লোগানে নীলফামারীতে রক্তদানে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হিমোগ্লোবিন’ খোলা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহে এই প্ল্যাটফর্ম বিশেষ ভুমিকা পালন করবে।

রবিবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বক্তব্য দেন।

এতে জানানো হয়, ……….. ওয়েবসাইটে গিয়ে জন্মতারিখ, মোবাইল নাম্বার, পিতা ও মাতার নাম, ব্লাড গ্রুপ উল্লেখ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মুলত রক্তের তথ্য সংরক্ষণ ও আপডেট করা, দ্রুততম সময়ে রক্তদাতা খুঁজে দেয়া, স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা বাড়ানো, সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলা ও নিয়মিত রক্তদাতাদের স্বীকৃতি প্রদানের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হচ্ছে এই হিমোগ্লোবিন। উদ্বোধনী দিনে শতাধিক ব্যক্তি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা