নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের বিচার ১১ বছরেও সম্পন্ন হয়নি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ধীর্ঘ ১১ বছর পার হলেও নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের বিচার কার্য শেষ হয়নি এখনো। নিম্ন ও উচ্চ আদালতে রায় ঘোষণা করা হলেও আট বছর ধরে আপিল বিভাগে আটকে আছে চুড়ান্ত নিষ্পত্তির বিষয়টি।

বিচারকার্যের চুড়ান্ত নিষ্পত্তি এবং রায় কার্যকর না হওয়ায় চরম ক্ষোভ ও হতাশায় ভুগছেন নিহতের স্বজনরা।

উল্লেখ্য ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা দিয়ে সিদ্বিরগঞ্জের মিজমিজি এলাকার নিজ বাড়ীতে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে খান সাহেব ওসমান আলী ষ্টেডিয়ামের সামনে থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম এবং অপহরণের ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন কুমার সরকার এবং তাঁর গাড়ী চালক মো: ইব্রাহিম। ঘটনার ৩ দিন পর ৩০ এপ্রিল ৬ জন এবং ১ মে একজনের লাশ শীতলক্ষা নদীতে ভেসে ওঠে।

নারায়ণগঞ্জের সাত খুনের মামলা সারাদেশে আলোচিত একটি মামলা। কিন্ত দীর্ঘ এগারো বছর পার হলেও আলোচিত এই হত্যা মামলার রায় বাস্তবায়নের মুখ দেখছে না।

বহুল আলোচিত মামলাটি গত এগারো বছরে বিচারের দুটি ধাপ সম্পন্ন হয়েছে। সর্বশেষ ২০১৮ সালের ২২ আগষ্ট ৩৫ আসামীর মধ্যে ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন উচ্চ আদালত।

নিম্ন এবং উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও রায় কার্যকর বিলম্বিত হওয়ায় সংশয় প্রকাশ করেছেন মামলার বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন- বহুল আলোচিত এই মামলার রায় চুড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় ধরে আপিলসহ ডেথ রেফারেন্স আবেদন নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবী জানান এই আইনজীবী।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউর এডভোকেট আবুল কালাম আজাদ জানান, এই মামলা নিয়ে বর্তমান এটর্নী জেনারেলের সাথে একাধিকবার কথা বলেছি। তিনি নিজে দায়িত্ব নিয়ে আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রুত মামলা নিষ্পত্তির কথা জানিয়েছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা