কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
সারাদেশ

কটিয়াদীতে সুপেয় পানির তীব্র সংকট, টিউবওয়েলে উঠছে না পানি

কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে হস্তচালিত টিউবওয়েল গুলিতে পানি না ওঠার কারণে, সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে সুপেয় পানির অভাবে গবাদি পশুপালন ও সংসারের যাবতীয় কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলার বহু এলাকায় হস্তচালিত টিউবওয়েলে পানি উঠছে না। ফলে এলাকাবাসীর পানি সংকট এখন চরমে।

দীর্ঘ সময় অনাবৃষ্টি, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, অপরিকল্পিতভাবে শ্যালো মেশিন দিয়ে পানি তোলা এবং পুকুর- খাল -বিল ভরাটের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি কিছুদিনের মধ্যেই বৃষ্টিপাত না হয় তবে পরিস্থিতি আরো অবনতি হবে বলে মনে করছেন সংশ্লিস্টরা।

কটিয়াদী উপজেলার পৌর সদরসহ গোয়াতলা, ঘাগুর, পিপুলিয়া, বাহের পাথর, লাংটিয়া, উমেদপুর, বাঘবেরসহ অনেক এলাকা ঘুরে দেখা যায় প্রতিটি বাড়িতেই টিউবওয়েল থেকে পানি উঠছে না। তাছাড়া পানির অভাবে অনেক টিউবওয়েলই নষ্ট হয়ে গেছে। বর্তমানে মটর লাগানো হস্তচালিত টিউব ওয়েল গুলিতে ও পানি উঠছে না। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে টিউবওয়েল গুলিতে তীব্র পানিসংকট শুরু হয়েছে, যা এখনো চলছে। বর্তমানে পৌর সদরসহ এলাকার সামর্থ্যবান অনেকেই বাড়িতে পানির মোটর বসিয়ে পানি সংকট সমাধানের চেষ্টা করছেন।

বেথুইর গ্রামে গিয়েও একই চিত্র দেখা যায়। যারা অনেক আগেই টিউবওয়েলে মোটর বসিয়েছেন বর্তমানে সেখানে পানির দেখা মিলছে না। গ্রামের ভুক্তভোগী সেলিম মিয়া বলেন, "গত একমাস ধরে এলাকায় পানির তীব্র সমস্যা দেখা দেওয়ায়, টিউবওয়েলের নিচে মোটর বসেও পানি পাওয়া যাচ্ছে না। যে কারণে দূরের একটি জমির শ্যালো মেশিন থেকে পানি আনতে হচ্ছে।

উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রামের পরিস্থিতিও একই রকম। বর্তমানে গ্রামটির অধিকাংশ টিউবওয়েলের পানি উঠা বন্ধ হয়ে গেছে। লেংটিয়া গ্রামের পত্রিকা বিক্রেতা হাবিবুর রহমান বলেন, "বর্তমানে আমার টিউবওয়েল থেকে এক জগ পানি ভরতে কমপক্ষে ১০ মিনিট সময় লাগে"। তাছাড়া আশেপাশের কোন পুকুর ও খালে পানি নেই। যে কারণে আমরা গ্রামবাসীরা বিশুদ্ধ পানির অভাবে খুবই কষ্টে আছি। গ্রীষ্মকাল শুরু হতে আরো কিছু দিন বাকি, এরই মধ্যে টিউবওয়েল গুলিতে পানি সংকট দেখা দেওয়ায়, বিশুদ্ধ সুপেয় পানি পাওয়া যাচ্ছে না। এলাকায় সুপেয় পানির জন্য একমাত্র টিউবওয়েলই শেষ ভরসা।

কটিয়াদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্যমতে, উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির স্তর প্রতিবছর ১০ থেকে ১২ ফুট পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। অথচ ১০ বছর আগেও এই সমস্ত এলাকায় ৬০ থেকে ৭০ ফুটের মধ্যে ভূগর্ভস্থ সুপেয় পানির স্তর পাওয়া যেত । কিন্তু এখন তিনশত ফুটের বেশি গভীরে না গেলে সুপেয় পানির স্তর পাওয়া খুবই দুষ্কর।

কটিয়াদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা বলেন, "দীর্ঘদিন অনাবৃষ্টি, বাড়তি তাপমাত্রা ও সেচের পানি উত্তোলনের জন্য ভোগান্তির কারণ বলে মনে করছেন। ভূপৃষ্ঠীয় পানি বা সারফেস ওয়াটারের ব্যবস্থা করা সম্ভব না হলে, আগামীতে এই সংকট আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন,গত কয়েক বছর এই উপজেলার বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ সুপেয় পানির স্তর ১০ থেকে ১৫ ফুট নিচে নেমে গেছে। ফলে অকেজো হয়ে পড়েছে অনেক হস্তচালিত টিউবওয়েল। তবে বৃষ্টি হলেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা