ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

বিজয় দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধা

চট্টগ্রাম ব্যুরো:

মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী চট্টগ্রাম জেলায় তৎকালীন কর্মরত শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ পুলিশ সদস্যদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন এবং তাঁদের আত্মত্যাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

হরমুজসহ অন্যান্য জলপথ  বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা