কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে বাসাবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মনিরুল ইসলাম শামীম নামে এক বিএনপি নেতাকে বাসাবাড়ি থেকে একটি চক্র উচ্ছেদের পাঁয়তারা করছে বলে অভিযোগ ওঠেছে।

চক্রটি জেলা শহরের নগুয়া শ্যামলী রোড এলাকার বাসাটিতে হামলা ও ভাঙচুর চালায় এবং ভাড়াটিয়াকে বাসাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। এতেও ক্ষান্ত না হয়ে চক্রটি বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীমকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো শুরু করেছে। এ রকম পরিস্থিতিতে এসবের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মনিরুল ইসলাম শামীম।

মঙ্গলবার( ২৫ মার্চ) দুপুরে জেলা শহরের গৌরাঙ্গবাজারে অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী মনিরুল ইসলাম শামীম জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

মনিরুল ইসলাম শামীম জানান, পাঁচ শতাংশ জায়গার উপর একতলা বাসাসহ জায়গার মালিকের কাছ থেকে ২০১১ সালের ২৭শে ডিসেম্বর সাফ কাওলা দলিলের মাধ্যমে মনিরুল ইসলাম শামীম জায়গাটি কিনে নেন। ব্যবসার কাজে তিনি চট্টগ্রামে অবস্থান করায় বাসাটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন। কিন্তু গত কয়েকবছর ধরে স্থানীয় একটি চক্র মনিরুল ইসলাম শামীমের কাছে মোটা অংকের চাঁদা দাবিসহ তার বাসাটি বেদখল করার পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে গত ৫ই মার্চ তার বাসাটিতে সন্ত্রাসীরা হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বাসার সিসি ক্যামেরা, নেমপ্লেট ভেঙ্গে ফেলে ও ভাড়াটিয়াকে মারধোর করেন। তারা ভাড়াটিয়াকে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এছাড়া তারা ভাড়াটিয়ার মোবাইল থেকে তাকে কল করে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনায় তিনি গত ১২ই মার্চ কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর থেকে চক্রটি তার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। বিএনপির নেতা হওয়ায় তিনি বাসাটি দখল করে নিয়েছেন, এমন মিথ্যা অভিযোগও তার বিরুদ্ধে করা হচ্ছে। এ রকম পরিস্থিতিতে তিনি এসবের প্রতিকার দাবি করেছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর করে না: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

ন্যাটো থেকে বেরিয়ে যাবার ইঙ্গিত ট্রাম্পের

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা...

৫০ কোটি টাকা ঘুষ অফারকারীর নাম জানতে এমপিকে লীগ্যাল নোটিশ

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছ...

হামের টিকা রোববার থেকে

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার থেক...

ওসির হস্তক্ষেপে সংসার রক্ষা নিঝুমের

ফেনীর দাগনভুঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের মানবি...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

সোনারগাঁয়ে অধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ।  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বি...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা