ছবি: ফেনী প্রতিনিধি
সারাদেশ

চাঁদা না পেয়ে  দোকানে তালা দিলো বিএনপি নেতা

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে দাবীকৃত চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে তালা লাগিয়ে দিয়ে ব্যবসায়ীকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাগাজী পৌর শহরের তাকিয়া রোডের শরীফ ম্যানশনের নীচতলায় দীর্ঘদিন পর্যন্ত অভি ক্রোকারিজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাখাওয়াত হোসেন রানা।

গত কয়েকমাস আগে থেকে মালিকপক্ষ কোন কারণ ছাড়াই ব্যবসায়ী রানাকে দোকান ছাড়তে চাপ সৃষ্টি করে এবং বহিরাগত সন্ত্রাসীদেরকে দিয়ে তাকে ও তার পরিবারকে অব্যহত হুমকি দিতে থাকে।

সোমবার সকালে বিএনপি নেতা আলমগীর ও তার সন্ত্রাসী বাহিনী এসে দোকানে থাকা কর্মচারীকে পিটিয়ে বের করে দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়।

ব্যবসায়ী রানা জানান, আমি ব্যক্তিগত কাজে সোনাগাজীর বাহিরে আছি। আমার মালিকপক্ষের সাথে আমার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। সে অনুযায়ী ভাড়া ও আনুষঙ্গিক বিষয় নির্ধারীত সময়ের মধ্যে আমি পরিশোধ করে আসছি। এর মধ্যে বিএনপি নেতা সন্ত্রাসী আলমগীর আমাকে জানায়, এখানে দোকান করতে হলে তাকে ২ লক্ষ টাকা বখশিশ দিতে হবে অন্যথায় দোকান ছেড়ে দিতে হবে। আমি অস্বীকৃতি জানালে আমার দোকান বন্ধ করে দেওয়াসহ আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় আলমগীর। আমার অবর্তমানে আমার দোকানের কর্মচারীকে পিটিয়ে বের করে দিয়ে আমার দোকানে তালা লাগিয়ে দিয়েছে বিএনপির চিহ্নিত চাঁদাবাজ আলমগীর ও তার সাঙ্গপাঙ্গরা। আমি বনিক সমিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের নিকট সহযোগিতা কামনা করছি আমার দোকান খুলে দিতে।

বিষয়টি জানতে বিএনপি নেতা আলমগীরকে তার মুঠোফোনে কল দিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।

সোনাগাজী মডেল থানার ওসি বায়োজিদ আকন বলেন, ফেসবুকে দেখে খবর নিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা