সংগৃহিত
সারাদেশ
সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক

৭১৯ কোটি টাকার প্রকল্প, কাজ নিম্নমানের

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ : জুনেই শেষ করতে হবে কাজ। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। জুনের ২৭ তারিখের মধ্যেই বিল নিতে হবে। এর মধ্যে সকল গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে। অল্প কিছু কাজ থাকলেও পরে করে নেওয়া যাবে। কিন্তু এর মধ্যে কাজ শেষ করতে না পারলে, এই প্রকল্পের কাজ শেষও হবে না। কাজ না করলে ঠিকাদারা টাকাও পাবে না। বলে জানান, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা।

সূত্রে আরও জানা যায়, একাধিকবার সংশোধনের সময় প্রকল্পের খরচ ৩ গুন বেড়েছে। তবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ২০২৪ সালের মধ্যে বাকি কাজ জুনের মধ্যে শেষ করতে বলার পাশাপাশি প্রকল্পের সময় আর না বাড়ানোর সুপারিশ করেছে। এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো নিন্মমানের কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে (২ জুন) রবিবার সরজমিনে বিসিক শিল্প পার্ক প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, নিম্ন মানের কাজের মহা উৎসব চলছে। প্রকল্প কাজে ১নাম্বার ভালো ইট ব্যবহার ধরা থাকলেও। অধিকাংশ ২ নাম্বার ও ৩ নাম্বার ইট ব্যবহার করা হচ্ছে।

রাস্তায় নিম্ন মানের ইট ব্যবহার করে খোয়া তৈরি করে ব্যবহার করা হচ্ছে। এছাড়া নিম্নমানের ইট ব্যবহার করে (হেরিবন্ড) ইটের রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই রাস্তার নিচে অর্ধাংশ ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া এই ইট ব্যবহার করে নিম্নমানের খোয়া তৈরি হচ্ছে। যা দিয়ে ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছে। এছাড়া ড্রেন নির্মাণের পাথর ও নতুন কার্পেটিং নির্মাণ করা রাস্তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বলে জানান এলাকাবাসী।

জানা যায়, ড্রেন নির্মাণ কাজ করছে আরাফাত কনস্ট্রাকশন এবং রাস্তার অবকাঠামো নির্মাণ করছে (বিডিইএল এমএ ও আরাফাত কনস্ট্রাকশন) জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করছে।

উভয় কাজই একই মালিক বাস্তবায়ন করছে বলে জানা যায়। এবিষয়ে রাস্তা নির্মাণকারি প্রতিষ্ঠান আরাফাত কনষ্ট্রাকশনের প্রতিনিধি জামাল জানান, আমরা ৫০ মি:লি: কার্পেটিং করছি। কার্পেটিং পরিমাণ মাপতে চায়লে তিনি বিসিক শিল্পের কর্মকর্তাদের এনে পরিমাপ করতে বলেন। তিনি নিজে পরিমাপ করতে অস্বীকৃতি জানান। নিম্ন মানের খোয়া ও ইট নিয়ে কথা বলতে চায়লে তিনি বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষ ও ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

প্রকল্প এলাকার বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, এখানে পাবনা থেকে ইট আনা হচ্ছে। এখানে সব ধরনের ইট দিয়ে কাজ করছে। আমরা ভয়ে কিছু বলতে পারি না। এখানে দিন রাত কাজ হচ্ছে। কি করছে আপনারা গিয়ে দেখেন। কার্পেটিং এর মালামালও খারাপ আমরা শুনেছি।

এ বিষয়ে সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরী সহকারী মহাব্যবস্থাপক ও বিসিক শিল্প পার্কের প্রকল্প কর্মকর্তা জাফর বায়জিদ জানান, কার্পেটিং ধরা আছে ৭৫ মি: লি:। প্রকল্পটি জুনেই শেষ করতে হবে, এজন্য দিন রাত কাজ চলছে। নিম্নমানের ইট সম্পর্কে কিছু বলতে গেলে তিনি রেগে গিয়ে বলেন, আপনি কি ইঞ্জিনিয়ার। এই ইট ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা করবেন, তারপর বলবেন। তিনি আরও বলেন, অর্ধাংশ ইটের ব্যাপারে আমার সব রাস্তার ইটের চেক দেওয়া সম্ভব না।

উল্লেখ্য যে, শিল্প মন্ত্রণালয় থেকে ২০১৪ সালে ৩৭৯ কোটি টাকার এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। পরে প্রথমবার সংশোধন করে প্রকল্পটির খরচ বাড়িয়ে ৪৮৯ কোটি ৯৬ লাখ টাকা করা হয়। সময় বাড়ানো হয় ২০১৫ সাল পর্যন্ত। প্রকল্পটি আরও দুইবার সংশোধন করা হয়। খরচ বাড়িয়ে প্রথমে ৬২৮ কোটি ১০ লাখ টাকা ও পরে ৭১৯ কোটি ২১ লাখ টাকা করা হয়।

প্রকল্পের সময় একবার ২০১৯ সালের জুন ও পরে ২০২১ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। একাধিকবার সংশোধনের সময় প্রকল্পের খরচ ৩ গুন বেড়েছে। তবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ২০২৪ সালের জুন মাসের মধ্যে বাকি কাজ শেষ করতে বলা হয়েছে , পাশাপাশি প্রকল্পের সময় আর না বাড়ানোর সুপারিশ করেছে। শিল্পপার্কটি সিরাজগঞ্জের সায়েদাবাদ ও কালিয়া হরিপুরে ৪০০ একর জায়গায় নিয়ে তৈরি করা হচ্ছে।

শিল্প পার্কটিতে ৮২৯টি প্লটে ৫৭০টি কারখানা স্থাপন করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা