সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, অনেক হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার ভ্যাঙ্কুভার শহরে উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

ভ্যাঙ্কুভার পুলিশ বলেছে, শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ভ্যাঙ্কুভারের সড়কে উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গাড়িচালককে আটক করা হয়েছে। ঠিক কতজন নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ বলেছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার একটু পর একজন গাড়িচালক ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে একটি উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশ আরো বিস্তারিত তথ্য জানাবে বলে পোস্টে উল্লেখ করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একদল পথচারী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছেন হতাহত ব্যক্তিরা।

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম বলেছেন, লাপু লাপু ডে অনুষ্ঠানে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার খবর শুনে তিনি মর্মাহত ও ব্যথিত।

এক বিবৃতিতে তিনি বলেন, আমরা দ্রুত আরো তথ্য জানাতে চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত ভ্যাঙ্কুভার পুলিশ নিশ্চিত করেছে— এই ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন। এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত সবার পাশে আছি। বিশেষ করে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা রইল।

এদিকে, কানাডার নিউ ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য ডন ডেভিস ঘটনাটিকে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন। তিনি টুইটে বলেন, আমি সব ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

কী এই লাপু লাপু উৎসব: লাপু লাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভাল। এটি ফিলিপিনো সংস্কৃতি উদযাপন ও লাপু লাপু নামে পরিচিত দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়।

দাতু লাপু লাপু ছিলেন ফিলিপাইনের প্রথম জাতীয় বীর। ১৫২১ সালে স্প্যানিশ উপনিবেশবাদীদের বিরুদ্ধে ম্যাকটান যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

২০২৩ সাল থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ২৭ এপ্রিল দিনটি ‘লাপু লাপু ডে’ হিসেবে স্বীকৃত। উৎসবটি আয়োজিত হয় দক্ষিণ ভ্যাঙ্কুভারের সানসেট এলাকায়।

মূলত জন অলিভার সেকেন্ডারি স্কুল থেকে ইস্ট ৪১তম অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় এবং ফ্রেসার স্ট্রিটের পশ্চিম পাশের পার্কিং লটে লাপু লাপু উৎসব অনুষ্ঠিত হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা