ছবি: সংগৃহীত
খেলা

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, ‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারি সকল টিকিট বুকিং হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্টও হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই আর। এখন রেড বক্স, হসপিটালিটি অন্য টিকিটগুলো রয়েছে।’

ঘরের মাঠে সর্বশেষ দুটি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ও হংকংয়ের খেলায় সাধারণ গ্যালারি টিকিটের দাম ছিল ৪০০ টাকা। বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা আগেই টের পেয়েছিল বাফুফে। তাই টিকিটের দাম বাড়িয়েছিলেন তারা। সাধারণ গ্যালারির টিকিটের দাম করে ৫০০ টাকা।

দাম বাড়লেও সমর্থকদের চাহিদা কমেনি। টিকিট ছাড়ার মাত্র ৬ মিনিটেই শেষ হয়েছে সাধারণ গ্যালারির টিকিট। দর্শকদের টিকিট সংগ্রহে ভোগান্তি বা টিকিট না পাওয়া সংক্রান্ত তেমন অভিযোগ পাওয়া যায়নি।

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এর আগে অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা