সংগৃহিত
জাতীয়

২১০৬৩ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অপরদিকে এখনো ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

বৃহস্পতিবার (১৬ মে) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

বুধবার পর্যন্ত সর্বমোট ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৩১৬ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫৩টি।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৯টি।

এবার আগামী ১৬ জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।

প্রসঙ্গত, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

আফগানদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বা...

‘বছরে ৩০০০ কোটি টাকা কর দেয় বিসিসিআই’

জাতীয় ক্রীড়া আইন মেনে চলার বিষয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল ভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা