সংগৃহিত
লাইফস্টাইল

হৃদরোগের ঝুঁকি কমায় পেয়ারা!

লাইফস্টাইল ডেস্ক: মানবদেহে কোলেস্টেরল লেভেল বৃদ্ধি পেলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতিতে হার্টের সমস্যা হতে পারে, হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি পায়। এছাড়া নানা জটিলতা অগোচরে শরীরে বাসা বাধতে পারে। তাই খাবারে কিছু পরিবর্তন দরকার। যেমন প্রতিদিন একটা পেয়ারা খেলে কোলেস্টেরল কমে। পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে।

কোলেস্টেরল হচ্ছে মোম জাতীয় পদার্থ। এই পদার্থ কিছু খাবার থেকে শরীরে তৈরি হয়। এছাড়া লিভারও এই পদার্থ তৈরি করে। মানুষের কিছু ভুলেই বাড়ে কোলেস্টেরল। রক্তনালীতে জমতে থাকে এই পদার্থ। নিয়মিত পেয়ারা খেলে এই পদার্থ কমে যায়।

​এখন চলছে শীতের মৌসুম। বাজারে প্রচুর পরিমাণে পেয়ারা পাওয়া যায়, দামও তুলনামূলক কম। তাই প্রতিটি মানুষই এই ফলটি কিনে খেতে পারেন। পেয়ারা খেলে শরীরে কোলেস্টেরল অনেকটাই কমে যায়।

​ পেয়ারা যেভাবে কোলেস্টেরল কমায়:

এক গবেষণায় এই বিষয়টি পরিস্কার করা হয়েছে। মূলত; ফাইবার রিচ ডায়েট যেমন ওটস, ফল, সবজি ওজন কমাতে সাহায্য করে। ঠিক তেমনই ফলও পারে খারাপ কোলেস্টেরল কমাতে।

বিশেষ করে পেয়ারাতে অনেকটা পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার কিন্তু লিপিড নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। তাই নিয়মিত পেয়ারা খেতে হবে। একদিন খেলাম, আর ১০ দিন বন্ধ- এই কৌশলে লাভ মিলবে না। একমাত্র প্রতিদিন খেলেই ফলাফল মিলবে।

গবেষণায় দেখা যায়, কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে পেয়ারা দারুণ কার্যকরী। গবেষণায় অংশগ্রহণকারীরা ১২ সপ্তাহ ধরে পেয়ারা খেয়েছেন। দেখা গেছে, টোটাল কোলেস্টেরল প্রায় ৯.৯ শতাংশ, ট্রাইগ্লিসারাইডস ৭.৭ শতাংশ এবং প্রেশার ৯ থেকে ৮ এমএম এইচজি কমছে।

এছাড়া ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ছে প্রায় ৮ শতাংশ। ফলে হার্ট সুরক্ষিত থাকছে। বহু সমস্যার সমাধান হয়েছে দ্রুত গতিতে। তাই এই বিষয়টি মাথায় রাখুন।

​পেয়ারার গুণ:

পেয়ারার বহু পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এতে ভিটামিন এ, ভিটামিন সি, নিয়াসিন, থিয়ামিন, রাইবোফ্ল্যাভিন, ক্যারোটিন, লাইকোপেন এবং মিনারেল যেমন ক্যালশিয়াম, ফসফরাস, আয়রন থাকে। এর মাধ্যমে ভালো থাকে শরীর। তাই এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা