ছবি: সংগৃহীত
সারাদেশ

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উল্লাস

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার দুপুরে শেখ হাসিনার রায় পর্দায় দেখানোর ব্যবস্থা করে ডাকসু।

টিএসসিতে সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় এ রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখানো শুরু হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

রায় ঘোষণার পরপরই টিএসসি চত্বরে উৎসবের আমেজ নেমে আসে, যেখানে শত শত শিক্ষার্থী এই রায়কে গণঅভ্যুত্থানের বিজয় হিসেবে আখ্যায়িত করে আনন্দ প্রকাশ করে।

রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

একই সঙ্গে তার সহযোগি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্ত...

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায়: সালাহউদ্দিন আহমদ

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় বলে জানিয়েছ...

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের ঐতিহা...

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ

জুলাই জাতীয় সনদে অবশেষে সই করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদে সই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা