সংগৃহিত
আন্তর্জাতিক

হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব আশাব্যঞ্জক

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য অ্যামেরিকার প্রস্তাবিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া পরিকল্পনাটি হামাসের গ্রহণ করার বিষয়টিকে ‘আশাব্যঞ্জক’ বলে মন্তব্য করেছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টোনি ব্লিনকেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১১ জুন) বিকেলে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েলের তেল আবিবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সোমবার (১০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির জন্য অ্যামেরিকার তিন স্তরের একটি খসড়া প্রস্তাব ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশের সমর্থনে পাস হয়।

এর প্রতিক্রিয়ায় গাজার শাসক দল হামাসের পক্ষে একজন সিনিয়র কর্মকর্তা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া এবং আলোচনার জন্য তাদের প্রস্তুতির কথা জানান।

গাজার বাইরে থাকা হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত।

তিনি জানান, ইনরায়েল এটি মেনে চলবে কি না তা নিশ্চিত করা ওয়াশিংটনের ওপর নির্ভর করে।

সামি বলেন, হামাস গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং ইসরায়েলের জেলে থাকা প্যালেস্টেনিয়ান বন্দিদের জন্য গাজায় জিম্মিদের অদলবদল করার শর্ত মেনে নিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির পরিকল্পনা অনুমোদনের পর ইসরায়েল অবশ্য তার প্রতিক্রিয়ায় গাজায় অব্যাহত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

ইসরায়েলের দিকে ইঙ্গিত করে আবু জুহরি আরও বলেছেন, আমেরিকার নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলি দখলদারিত্বকে বাধ্য করার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মার্কিন প্রশাসন একটি বাস্তব পরীক্ষার সম্মুখীন হচ্ছে।

হামাস ইতিবাচক বিবৃতি দেওয়ার পর অ্যান্টোনি ব্লিনকেন এটিকে ‘আশাব্যঞ্জক ইঙ্গিত’ হিসেবে উল্লেখ করেন।

তবে, হামাস নেতৃত্বের কাছ থেকে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি উল্লেখ করে অ্যান্টোনি ব্লিনকেন বলেন, এটাই গুরুত্বপূর্ণ এবং এটাই আমাদের কাছে এখন পর্যন্ত নেই।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষ হওয়ার পর গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা আগামী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়ে ব্লিনকেন বলেন, আমাদের এ পরিকল্পনাগুলো থাকা অপরিহার্য।

জর্ডানের যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা, শাসন ব্যবস্থা এবং ঘনবসতিপূর্ণ উপত্যকাটির পুনর্নির্মাণ।

এ বিষয়ে ব্লিনকেন বলেন, আমরা পুরো অঞ্চলজুড়ে অনেক অংশীদারের সঙ্গে পরামর্শ করে এটি করছি এবং এ বিষয়ক আলোচনা অব্যাহত থাকবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা