ছবি: সংগৃহীত
সারাদেশ

হামলা থেকে বাঁচতে হালদায় ঝাঁপ, তিন দিন পর মিলল তরুণের মরদেহ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি। তিন দিন নিখোঁজ থাকার পর হালদা নদী থেকে মোহাম্মদ সাব্বির (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে নদীর ছায়ার চর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামদাস মুন্সির হাট হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে হাটহাজারী উপজেলার একটি মাজারের ওরসকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত গভীর হলে এক পক্ষ নৌকাযোগে বাড়ি ফেরার সময় অপর পক্ষ তাদের ওপর হামলা চালায়। এ সময় নৌকাটি নদীর কিনারে টেনে এনে কয়েকজনকে লাঠি দিয়ে মারধর করা হয়।

হামলার মুখে তিনজন নদীতে ঝাঁপ দেন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির পানিতে তলিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সাব্বিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল।

রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় শতাধিক মানুষ নদীতে তল্লাশি চালালেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, ঘটনাটির কিছু অংশ নদীর তীরের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ হয়েছে। তবে এখনো হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতি দিয়ে চতুর্থ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

চট্টগ্রামে যুবক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের দাবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালি...

হামলা থেকে বাঁচতে হালদায় ঝাঁপ, তিন দিন পর মিলল তরুণের মরদেহ

চট্টগ্রামে হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও শ...

বৈদ্যুতিক খুঁটির শর্টসার্কিটে টেরীবাজারে সাইনবোর্ডে আগুন

চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে শর্টসার্কিটের জেরে একট...

চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ!

চট্টগ্রাম ওয়াসার নতুন ভবন কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদি...

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা