সংগৃহীত
বিনোদন

সৌন্দর্য আজ আছে কাল নেই, ঐশ্বরিয়াকে ইঙ্গিত করে বললেন অমিতাভ

বিনোদন ডেস্ক

ঐশ্বরিয়া রাই বচ্চন ৫০-এ পা দিয়েও রুপালি দুনিয়ার চুম্বক। গত কয়েক বছরে তার পোশাক থেকে বদলে যাওয়া চেহারা নিয়ে সমালোচনা যেমন হয়েছে, আলোচনাও কম হয়নি। কিন্তু তাই বলে তাকে তাকে এড়িয়ে যাওয়ার সাধ্য নেই!

কারণ ৫০-এও ঐশ্বরিয়ার চোখধাঁধানো রূপ, বয়সজনিত মেদবাহুল্য তার আকর্ষণ কমাতে পারেনি। নীল চোখের চাহনি আর হাসি অনুরাগীদের এখনও মোহগ্রস্ত করে।

যদিও সিনেমা করা এখন প্রায় বন্ধ করে দিয়েছেন। বচ্চন পরিবারের পুত্রবধূ তিনি। মেয়ে আরাধ্যা বচ্চনের দায়িত্ব সব সামলে রুপালি পর্দা থেকে দূরে। তবু বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি এখনও রয়ে গেছে।

গত বছর থেকে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। শোনা যায়, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ঐশ্বরিয়া-অভিষেক। পারিবারিক তিক্ততা নিয়ে প্রশ্ন উঠলেও বছর শেষ হওয়ার আগেই জল্পনায় জল ঢেলেছেন তারা।

নানা জল্পনা-কল্পনার মাঝেই ঐশ্বরিয়াকে নিয়ে কী বললেন শ্বশুরমশাই অমিতাভ বচ্চন? এই মুহূর্তে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-র সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন অমিতাভ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন এই রিয়্যালিটি শোতে। এমন এক পর্বে অমিতাভের মুখোমুখি হন ঐশ্বরিয়ার এক খুদে অনুরাগী। তিনি হট সিটে অমিতাভের মুখোমুখি বসার পর থেকেই অভিনেতা পুত্রবধূর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।

কিশোরী বলেন, ঐশ্বরিয়া রাই কী সুন্দর, তাই না! আপনি তো তার সঙ্গে থাকেন। সুন্দর হওয়ার কোনো টিপ্‌স দেবেন তার থেকে জেনে আমাকে?

জবাবে অমিতাভ বলেন, আমরা জানি তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে কাল নেই। তবে মনের সৌন্দর্য চিরদিন থেকে যায়।

কিশোরীর প্রশ্নের উত্তরে এমন কথা বলায় শুরু হয়েছে অমিতাভকে নিয়ে আলোচনা। আসলে তিনি কী বলতে চাইলেন? শুধুই কি নাতনির বয়সি কিশোরীকে নীতিশিক্ষা দিলেন, নাকি অন্য কিছু!

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা