প্রতিনিধি
সারাদেশ

সৌদি প্রবাসীদের বিনিয়োগের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

সৌদি আরবে ব্যবসায় বিনিয়োগ করা টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে সোহেল আহসান নামে নোয়াখালীর এক প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে। সৌদির মক্কা শহরে আবাসিক ও রেস্টুরেন্ট ব্যবসায় বিনোয়গ করা প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ করেছে ওই ব্যবসায়ী। বুধবার দুপুরে নোয়াখালী জেলা শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন কয়েকজন সৌদি প্রবাসী ও নোয়াখালীর ভুক্তভোগী পরিবার।

এ সময় বিনিয়োগকারী হারুন অর রশিদ ও আজিজুর রহমানের স্ত্রী ফারজাহানা ইয়াসমিন সাংবাদিক সম্মেলনে অভিযোগ জানান, ২০২২ সালের শেষের দিকে মক্কা শহরে সোহেল আহসানের সঙ্গে আবাসিক হোটেল ‘স্টার সিটি’, ‘সরাব মোহাম্মদ আবদুল্যাহ’ ও ইয়াম নামে দুটি চাইনিজ রেস্টুরেন্ট এর ব্যবসায় বিনিয়োগ করেন প্রবাসী হারুন অর রশিদ ও আজিজুর রহমান। এ ছাড়াও তাদের সঙ্গে আরো প্রায় ১০জন বিনিয়োগকারী রয়েছে। প্রথম ৬মাস ব্যবসার লভ্যাংশ প্রদান করলেও হঠাৎ করে সোহেল আহসান তার দুই পার্টনারকে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়নি। এক পর্যায়ে সৌদিস্থ বাংলাদেশী দুতাবাস, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তারা। কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাননি। উল্টো সে ক্ষিপ্ত হয়ে বিনিয়োগকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেয়, মারধর করে বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী হারুন অভিযোগ করে বলেন, সোহেল আহসান আ.লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় অনেক বেশি প্রভাব খাটিয়েছে। সোহেল বাংলাদেশী নারীদের বিদেশে নিয়ে বিক্রি করে দেয়। হুন্ডি ব্যাবসার সঙ্গেও জড়িত। বিদেশের এসব টাকা দেশে বিভিন্ন ব্যবসায় খাটাচ্ছে। সোহেল আহসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারে সহযোগিতা চেয়ে তারা। এ বিষয়ে সোহেল আহসানের বক্তব্য নেওয়ার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা