সংগৃহীত
সারাদেশ

এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভাসল 'ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে'

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় একটি রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ডের ডিসপ্লেতে এবার ভেসে উঠলো ‘বাংলাদেশ ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের সাইফ হোটেল নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, থাইংখালী বাজারের রেস্তোরাঁ সাইফের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে সাইনবোর্ডটি খুলে ফেলেন এবং রেস্তোরাঁ মালিক বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইনবোর্ডসহ রেস্তোরাঁ মালিককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তার রহস্য বের করতে তদন্ত করা হচ্ছে। হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সংগঠনটিকে নিষিদ্ধ করে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা