কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি
সারাদেশ

সাম্য হত্যার বিচার দাবিতে কটিয়াদীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে কটিয়াদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) দুপুরে কটিয়াদী সরকারি কলেজ থেকে প্রতিবাদ মিছিলটি কটিয়াদী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকের সম্মুখে সমাবেশ করেন ছাত্রদল নেতা ও কর্মীরা। কলেজ শাখা ছাত্রদল সভাপতি শাফিউল ইসলাম শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার রিপন, কটিয়াদী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সৌরভ শাহ, জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ আরো অনেকে।

বক্তারা সাম্য হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে। নতুবা ছাত্রদলসহ জাতীয়তাবাদী আদর্শের সকল সংগঠন যুগপতভাবে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব" ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা