অপরাধ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মোহসীনের আদালতে এ মামলা ও রিমান্ডের শুনানি হয়।

এর আগে পুলিশ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায়। আদালতে শুনানি চলাকালে আইনজীবীরা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। পরে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে।

এদিকে হত্যা মামলায় মাত্র ৫ দিনের রিমান্ডের আবেদন করায় আদালতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপস্থিত আইনজীবীরা। পরে সেখানে পুলিশকে ভর্ৎসনা করেন তারা। এ নিয়ে আদালতে উত্তেজনা সৃষ্টি হয়।

এর প্রতিবাদ করা আইনজীবী মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে, অন্তত ৫ দিনের মঞ্জুর হবে। কিন্তু এখানে পুলিশ সেটি করেনি। আইনজীবীরা এতে ক্ষুব্ধ হয়েছেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ৩৭০

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অপরাধবিরোধী অভিযানে ৩৭০ জনকে গ্...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

মার্কিন হামলার পর ইরানের পাল্টা পদক্ষেপ, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরি...

টানা বর্ষণে গুলশান লিংক রোডে ধস, বিপাকে পথচারী ও চালকরা

টানা ভারী বর্ষণে রাজধানীর গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। পান...

সাংগঠনিক কার্যক্রম বাড়াতে বিএনপির ইউনিটগুলোকে নতুন নির্দেশনা

দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপ...

তৃণমূলের স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন: সব উপজেলায় পৌঁছাবে অ্যান্টিভেনম

বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসায় প্রস্তুতি নি...

ট্রাইব্যুনালে যাচ্ছে দীপু মনিসহ সাবেক এমপিদের মামলা

জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে তদন্ত কার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা