অপরাধ

রাজধানীর মোহাম্মদপুরে মাদকসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থানার জহুরী মহল্লা থেকে হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব-২। সোমবার (৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন: মো. জুয়েল (২৮), মো. ইব্রাহিম (৩৩) ও মো. সোহাগ (৩৫)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ঢাকার মোহাম্মদপুর থানার জহুরী মহল্লা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ খবরে আভিযানিক দল সেখানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য নানা কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। এর মধ্যে আসামি মো. ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪টি মামলা এবং মো. সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা