খেলা

সাকিব ভুলে গেছেন ব্যাটিং কীভাবে করতে হয়

ক্রীড়া ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শীর্ষে উঠে গেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। আজ নাটকীয় এক ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়েছে ফ্যালকনস। তবে বৃহস্পতিবার (২১ আগস্ট) দল জিতলেও ব্যাট হাতে পারফরম্যান্সে আবারও হতাশ হয়েছেন সাকিব আল হাসান।

এখন পর্যন্ত সিপিএলে সাকিবের পারফরম্যান্স দেখলে মনে হচ্ছে ছুটি কাটাতে গেছেন তিনি। প্রথম দুই ম্যাচে মার দুই ওভার বল করেছেন। কোনো উইকেট পাননি। ব্যাট হাতে করেছেন ২৪ রান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) অবশেষে বল হাতে একটু ভালো করেছেন। আজও ১ ওভারের বেশি বল হাতে হাননি। তবে সে ওভারে মাত্র ২ রান দিয়ে ড্যারেন ব্রাভোর উইকেট নিয়েছেন।

কিন্তু ব্যাট হাতে আগের মতোই অবস্থা। দলের ৩ উইকেট নামার পর নেমেছিলেন। ২২ মিনিট উইকেটে ছিলেন। সাকিব যে সময়টা উইকেটে ছিলেন, এই সময়ে ৫ ওভারে মাত্র ২০ রান পেয়েছে তাঁর দল। দায়টা বাংলাদেশের সাবেক অধিনায়কেরই বেশি। কারণ, এই সময়ে ১৩ বলে ১টি বাউন্ডারি মেরেও মাত্র ৭ রান করেছেন সাকিব।

শুধু এই ম্যাচ নয়, আগের দুই ম্যাচেও ব্যাট হাতে ধুঁকেছেন সাকিব। সর্বশেষ ম্যাচে ১৩ বলে ১ বাউন্ডারিসহ ১৩ রান করেছিলেন। আর প্রথম ম্যাচে কোনো বাউন্ডারি মারতে পারেননি। ১১ রানে আউট হওয়ার আগে ১৬ বল খেলেছেন।

অর্থাৎ, তিন ম্যাচে ৩১ রান করতে ৪২ বল দরকার হয়েছে সাকিবের। ৭৪ স্ট্রাইকরেটে রান করছেন, বাউন্ডারি মেরেছেন মাত্র দুটি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা