খেলা

বিএনপি ক্ষমতায় গেলে সাকিব কি দলে ফিরবেন, উত্তর দিলেন মির্জা ফখরুল

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান কি আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে প্রশ্নগুলো বেশি শোনা গেছে, এটি তার অন্যতম। একই প্রশ্ন গতকাল শুনতে হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব। গণ–অভ্যুত্থানের পরপর পাকিস্তান এবং ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে খেললেও দেশে ফিরতে না পারায় সাকিব এখন জাতীয় দলের বাইরে।

অক্টোবরে দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চাইলে এ নিয়ে ঘটে যায় তুলকালাম কাণ্ড। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দুবাই হয়ে দেশের পথে থাকা সাকিব ঢাকায় তাঁর বিরোধিতায় আন্দোলনের মুখে মাঝপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যান।

এরপর সাকিবের নামের পাশে যোগ হওয়া একাধিক মামলাও তাঁর দেশে ফেরা এবং দলে ফেরাকে অনিশ্চিত করে তুলেছে। সাকিব বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কি না, এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে সাকিবের দলের ফেরার সম্ভাবনা আছে কি না, টি স্পোর্টসের এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সদস্য বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’

সাকিবের ফেরার প্রসঙ্গ সাম্প্রতিক সময়েও সামনে এসেছে। কদিন আগেই শোনা গিয়েছিল, সাকিবকে আবার জাতীয় দলে খেলানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি। স্বয়ং বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, তিনি সাকিবের সঙ্গে কথা বলবেন।

যদিও খুব শিগগির যে সাকিব দলে বা দেশে ফিরবেন এমন আভাস নেই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা