কুড়িগ্রাম প্রতিনিধি
সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভকে হত্যাচেষ্টার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যাসহ সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন, হত্যার প্রতিবাদ, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের উলিপুরে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাসজিদুল হুদা মোড়ে উলিপুর প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাব পৃথকভাবে মানববন্ধনের আয়োজন করে। এতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং শিক্ষার্থীরা অংশ নেন।

প্রথম মানববন্ধনের আয়োজন করে উলিপুর প্রেসক্লাব। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক মমতাজুল হাসান করিমী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষ্মণ।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক সমকাল প্রতিনিধি মোন্নাফ আলী, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মঞ্জরুল হান্নান, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি আসলাম উদ্দিন, চাঁদনী বাজার প্রতিনিধি সহিদুল আলম বাবুল, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান চাঁদ, রাজনৈতিক দল এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসাইন এবং প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি চন্দন সরকার।

বক্তারা বলেন, "সারা দেশে সাংবাদিকদের উপর হামলা-নিপীড়ন বাড়লেও কোনো সরকারই এখন পর্যন্ত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।" তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডকে সারা দেশের সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে অবিলম্বে হত্যার বিচার দাবি করেন। বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার দৃষ্টান্ত অনুসরণ করেই আজ তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

একই স্থানে পরবর্তীতে উপজেলা প্রেসক্লাবের ব্যানারে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, এনটিভির (উলিপুর ও চিলমারী) প্রতিনিধি তানভীরুল ইসলাম এবং স্টার নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জুবায়ের জিহাদি।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং দেশের প্রতিটি সাংবাদিক হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা