লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার পালের হাট এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুক, ইয়াবা ও মাদকসহ এ.কে.এম ফরিদ উদ্দিন নামের এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা।

সেনাবাহিনীর জেলা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ফরিদের বাড়ি থেকে একটি একনলা বন্দুক, দেশি মদ, ইয়াবা, নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পরে একই ইউনিয়নের নাঈম নামের এক ব্যক্তির বাড়িতে আরও একটি অভিযান চালানো হয়। সেখান থেকেও ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে আটক দুজনকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনা কর্মকর্তারা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, নিয়মিত এ ধরনের অভিযান চালানো হলে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা