ছবি-সংগৃহীত
রাজনীতি

শক্তিধর দেশের রাষ্ট্রনায়করা শেখ হাসিনার প্রশংসা করেছেন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টসহ শক্তিধর দেশের রাষ্ট্রনায়করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং জি-২০ ও ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক সফলতা নিয়ে মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। তারা মিলিয়ন-বিলিয়ন ডলার বিনিয়োগ করে লবিস্ট ফার্ম নিয়োগের মাধ্যমে দেশের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যাচার করছেন।

বিএনপি বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার কারণে বিএনপির সে চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হওয়ায় তাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলন এবং ভারতে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য গৌরব ও মর্যাদা বয়ে এনেছেন। এই সম্মেলনগুলোতে প্রধানমন্ত্রীর সরব উপস্থিতি বিশ্বনেতাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।

তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ শক্তিধর দেশের রাষ্ট্রনায়করা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ এবং অসাধারণ অগ্রগতি ও সাফল্য অর্জিত হচ্ছে।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বনেতারা যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুপ্রসারিত করছেন, ঠিক তখন বিএনপি-জামায়াত দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে।

দেশের উন্নয়নের কথা তুলে ধরে সেতুমন্ত্রী তার বিবৃতিতে বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়িত হচ্ছে। এরমধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা ভোগ করছে জনগণ। জনগণের স্বপ্নের এসব প্রকল্পেও বিএনপির গাত্রদাহ!

সেতুমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, দেশবাসী ভুলে যায়নি, খালেদা জিয়া আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন টাইমসে দেশবিরোধী কলাম লিখে পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে মিথ্যাচার করেছিলেন।

বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় ছিল অথচ তারা উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি, বরং দুর্নীতি ও লুটপাটতন্ত্র কায়েম করেছিল বলেও জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

কলমাকান্দায় নদ-নদীর পানি বাড়ছে, আকস্মিক বন্যার শঙ্কা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা চারদিনের ভারি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ন...

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা