রাজনীতি
ডেঙ্গু-সচেতনতা

বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ‘ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা’য় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ সব মহানগরে লিফলেট বিতরণ করবে দলটি।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার ১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

রিজভী বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যু কমছে না। এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ বছরব্যাপী আক্রান্ত করে, বর্ষা ও শরৎ মৌসুমে এর প্রকোপ বৃদ্ধি পায়। সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। গণমাধ্যমের হিসাবানুযায়ী—গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি। বিশ্ব স্বাস্থ্যসংস্থার পর্যালোচনায় বলা হয়েছে, ৫৫ শতাংশ ডেঙ্গু রোগী হাসপাতালে পৌঁছার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করছে।’

তিনি বলেন, ‘বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। আরও কিছুদিন এই রোগের বিস্তার হতে পারে বলে স্বাস্থ্যবিদরা মনে করছেন। আক্রান্ত হওয়ার সংখ্যা না কমলে মৃত্যুর সংখ্যাও কমবে না। বারবার এই ভয়াবহ রোগের পুনরাবৃত্তি হওয়া সত্বেও সরকারের আগাম কোনো সতর্কতা বা পূর্বাভাস দেওয়া ও প্রতিরোধের কোনো চেষ্টা করা হয়নি। এই প্রাণবিনাশী রোগ প্রতিরোধে সরকারের আগাম প্রস্তুতি থাকলে বর্তমানে মহামারি পরিস্থিতির উদ্ভব হতো না।'

রিজভী বলেন, দেশে দেশেই ফ্যাসিস্ট সরকাররা জনগণের প্রাণের তোয়াক্কা করে না। নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করার জন্যই বরং জনতার লাশের সারি বিস্তৃত করে। এ বছর বিস্ময়কর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অথচ ওই রোগ প্রতিরোধে সরকারের কোনো উদ্যোগ নেই। এই রোগ নির্নয়ে নিম্নমানের কীট ও চিকিৎসা সরঞ্জামাদির কারণে রোগীদের বেহাল দশা। প্রতিদিনই এত রোগী বাড়ছে যে, হাসপাতালে ঠাঁই হচ্ছে না। এই ফ্যাসিষ্ট সরকারের মানবদরদী সত্তার অভাবের কারণেই জনগণের জীবন আজ সবচেয়ে ঝুঁকির মধ্যে। এই শোচনীয় অবস্থার জন্য অবৈধ শাসকগোষ্ঠী ও তাদের সাঙ্গ—পাঙ্গরাই দায়ী।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা