সংগৃহীত ছবি
জাতীয়

ড. ইউনূসকে অভিনন্দন ম্যাক্রোঁর

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার (২০ আগস্ট) ড. ইউনূসকে লেখা এক চিঠিতে এ অ‌ভিনন্দন জানান ফরাসি প্রেসিডেন্ট।

চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।

ফরা‌সি প্রেসি‌ডেন্ট বলেন, বাংলাদেশ এখন একটি পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। আপনি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শান্তি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ইতোমধ্যে এ বিষয়ে যে বার্তা দেশবাসীকে দিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই।

ম্যাক্রোঁ বলেন, আপনার দেশ এই মুহূর্তে কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি, মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত শক্তিশালীকরণে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পেরে তার সরকার আনন্দিত জা‌নি‌য়ে তিনি আরও বলেন, আমরা আপনার এবং আপনার সরকারের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং আপনার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্য কামনা করছি।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা