সংগৃহীত ছবি
জাতীয়

শেখ হাসিনাসহ ৪৩০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার প্রগতি সরণিতে মো. সুমন সিকদার (৩১) নামে একজন গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, নিহতের মা মোছা. মাছুমা এজাহার দায়ের করেন। এজাহারটি মামলায় নথিভুক্ত করা হয়েছে।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলো- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। এ ছাড়াও বাড্ডার ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই দুপুর ১২টার দিকে সুমন কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ওই সময় প্রগতি সরণিতে কোটা সংস্কার আন্দোলনের মিছিল হচ্ছিল। মিছিল লক্ষ্য করে আসামিরা গুলি ছুড়লে তা সুমনের শরীরে লাগে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

বড়লেখায় চা-বাগানের নিয়মবহির্ভূতভাবে গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের বড়লেখার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে টি বোর...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

মদনে অগ্নিকান্ডে গবাদিপশু ও মালামাল পুড়ে ছাই

নেএকোনার মদন উপজেলার ফতেপুর ( তুলাপাড়া) গ্রামে মঙ্গলবার রাতে এক আকস্মিক অগ্নি...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

হাম আতঙ্কে তিন প্রাণহানি, ২৪ ঘণ্টায় পরিস্থিতির অবনতি

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা