লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পৌর জনকল্যাণ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক জনাব মো: আরিফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার বিচার এবং সন্ত্রাসীদের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রবিবার ( ২৭ এপ্রিল ) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন লক্ষ্মীপুর পৌর জনকল্যাণ একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, আরিফ স্যার একজন নির্ভেজাল এবং ভদ্র মানুষ। তার সাথে কারো কোনো ঝামেলা নেই। কিন্তু গত ২২ এপ্রিল তার এলাকার রুহুল আমীন এবং মিরনসহ ভাড়া করা ১৫/২০ জন সন্ত্রাসী পূর্বের কথা-কাটাকাটির জের ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্যার এবং তার পরিবারের উপর হামলা চালায় এবং গুরতরভাবে আহত করে এবং উল্টো স্যারসহ তার পরিবারের নামে মিথ্যা মামলা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে অপরাধীদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। যেনো স্যার নিরাপদে এবং সুস্থভাবে স্কুলে এসে আমাদের পাঠদান করতে পারেন।

জানা যায়, অভিযুক্ত রুহুল আমীন ও মিরন ঐ এলাকার বাসিন্দা এবং গত ২২ এপ্রিল পৌর শহরের ৩নং ওয়ার্ড নূর মিয়া মিস্ত্রি বাড়ির সামনে এ সন্ত্রাসী হামলা হয়। ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা