সারাদেশ

রাজবাড়ীতে অভিযানে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাব্বির সরদার (২৬), মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম দুলাল (৩৮), মোঃ আলামিন পাটোয়ারী (৩০), চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আইয়ুব আলী মিয়া, এবং একই মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত মোঃ ইউনুস শেখ।

আসামিদের ধুলদী জয়পুর, গোপীনাথদিয়া, বাজিতপুর, কাজীবাধা এবং বাড়াইজুড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও সাজাপ্রাপ্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা