জাতীয়

রাজনৈতিক দলগুলোকে আরেকটু ছাড়ের জায়গায় আসার আহ্বান আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক

সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আরেকটু ছাড় দেওয়ার জায়গায় আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনের আলোচনার শুরুতে এই আহ্বান জানান আলী রীয়াজ।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন, আপনারা আসছেন, কিন্তু আরেকটু এগোন। আরেকটু এগোলে আমরা দ্রুত জুলাই সনদ তৈরি করতে পারব। আলোচনার মাধ্যমে যেন আমরা এই পর্বটা শেষ করতে পারি।’

আলী রীয়াজ বলেন, ‘আমরা এখানে এসেছি একটি কঠিন পরিস্থিতিতে। সে পরিস্থিতিটা ১৬ বছরের সংগ্রাম, হাজারো লোকের আত্মদান। শত শত লোকের গুম হওয়ার অভিজ্ঞতা, বহু লোক এখনো নিখোঁজ, তাঁদের অনেকের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই যে আত্মদান, এতে আপনারাই সংশ্লিষ্ট। আপনাদের কর্মী, আপনাদের দল, আপনাদেরই সংগঠন। যাঁরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, যার জন্য আমরা এখানে আসতে পারলাম। ফলে এটা একটু বিবেচনা রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কত দূর পর্যন্ত যেতে পারি, এ বিষয়ে বিবেচনা করা উচিত।’

নির্বাচন ও বিচারের প্রক্রিয়া চলছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘এগুলো সমান্তরালভাবে চলবে। কিন্তু জুলাই সনদটা খুব দ্রুত করা দরকার। এ জন্য সবার কাছে আবার আহ্বান, আপনারা আরেকটু ছাড়ের জায়গায় আসুন, তাহলে আমাদের জন্য সহজতর হবে।’

সর্বশেষ গত বৃহস্পতিবারের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। তবে সেদিন এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতিসহ ৩০টি রাজনৈতিক দল।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজকের আলোচনায় আরও উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

শিশুদের সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা