সারাদেশ

যানবাহনের চাপ নেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দরজায় কড়া নাড়ছে ঈদ। এ কারণে শেষ সময়েও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ নেই দক্ষিণবঙ্গের প্রবেশ পথ হিসেবে খ্যাত ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে। স্বাভাবিক সময়ের মতোই নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে ওই মহাসড়কে।

যানবাহনের বাড়তি চাপ না থাকায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। দ্রুত টোল দিয়ে পদ্মা সেতু পারি দিচ্ছে বাহনগুলো।

রবিবারও (৩০ মার্চ) দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বেশি। তবে মহাসড়কের কোথাও যানজট বা ভোগান্তির খবর নেই।

এদিকেম, রবিবার সকাল ৮টায় পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় শনিবার টোল আদায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৭ লাখ ৯২ হাজার ২০০ টাকা। এই সময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ২৪ হাজার ৩০৫টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পারি দিয়েছে ১২ হাজার ৬১৯টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ৩৬হাজার ৯২৪টি যানবাহন। যার মধ্যে মোটরসাইকেল ছিল ৮ হাজার ৭৫৫টি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

মোটরসাইকেল দুর্ঘটনায় বান্দরবানে নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা