প্রতিনিধি
সারাদেশ

এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকচালক ও বাস চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয় আরও ৫ জন।

বুধবার (১ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় একটি মাছভর্তি ট্রাকের ডান পাশের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। পরে ট্রাকটি সাইড করে চালক ট্রাকের ডান দিকের পেছনের চাকা খুলে পরিবর্তন করছিলেন। এমন সময় খুলনা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক নুর আলম (২৬) ও যাত্রীবাহী বাসের চালকের সহকারী (হেলপার) মোঃ আব্দুল কাদের মিয়া (২৫) নিহত হন। এ ঘটনায় আহত হন বাসের অন্তত ৫ যাত্রী। খবর পেয়ে টহলে থাকা হাইওয়ে পুলিশের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ট্রাক চালক নুর আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁচামারা গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে। নিহত বাসের চালকের সহকারী মোঃ আব্দুল কাদের মিয়া ঝিনাইদহ সদর উপজেলার পূ্র্ব্ তেতুলবাড়িয়া গ্রামের মোঃমফিজুল মালিতার ছেলে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. রহমতউল্লাহ বলেন, দুই ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, হাইওয়েতে দায়িত্বরত পুলিশের একটি টিম নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা