সংগৃহীত
সারাদেশ

নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার

নাটোর প্রতিনিধি

নাটোরে জেলা প্রশাসকের পুরাতন বাসভবন চত্বর থেকে ২০২৪ সালের সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বেলা একটার দিকে সেনা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব ব্যালট উদ্ধার করে।

জেলা প্রশাসন ও সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা প্রশাসকের পুরাতন ডাকবাংলো চত্বরে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় মাটির নিচে থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার পাওয়া যায়। ব্যালট পেপারগুলোর কিছু ব্যবহৃত, কিছু অব্যবহৃত। তবে সংখ্যা নিরূপণ করা শেষ হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এগুলো মাটির নিচে চাপা দেওয়া ছিল।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘এখানে কীভাবে এই ব্যালট পেপারগুলো এল, তা আমার জানা নেই। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করার জন্য আমার কার্যালয়ের কর্মকর্তাদের বলেছি। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানিয়েছি।’

জেলা প্রশাসকের পুরাতন বাংলোটির অবস্থান শহরের কান্দিভিটুয়া এলাকায় নাটোর সদর হাসপাতাল ও পুরোনো থানা ভবনের মাঝখানে। এখান থেকেই শুক্রবার (২৮ মার্চ) চারটি শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। এই বাংলোটিতে গত তিন যুগেও কোনো জেলা প্রশাসক থাকেননি। তারা থাকেন মোহনপুর এলাকায় নতুন বাংলোতে। ২০২৪ সালের নির্বাচনের সময় নাটোরের জেলা প্রশাসক ছিলেন আবু নাসের ভূঞা।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (নেজারত, ডেপুটি কালেক্টরেট) উমর ফারুক বলেন, ব্যালট পেপারগুলো পরীক্ষা করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ গণনা করা হয়নি। ধারণা করা হচ্ছে, এগুলো বাজেয়াপ্ত করা ব্যালট পেপার।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা