সংগৃহিত
বিজ্ঞান

বাগেরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

এস এম সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাসহ ২ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যন ফহিমা ছাবুল।

“শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, থানার (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এবারের বিজ্ঞান মেলায় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৮ টি প্রতিষ্ঠান তাদের আবিষ্কার নিয়ে স্টল সাজিয়েছে।

মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। স্টলে মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ‘স্মার্ট মোরেলগঞ্জ’ স্থান পায়।

এ সময় প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

যুক্তরাজ্য-ডেনমার্ক জোটে যোগ দিতে কানাডার আবেদন

যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে (জেইএফ) যোগ দিত...

অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম

দায়িত্ব পালনের পরিধি বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো অপরাধের পূর্ণাঙ্গ তদন্তের...

লাহোর হাইকোর্টে ধাক্কা খেলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্স...

দুই পরাশক্তির শীর্ষ বৈঠকের যত হিসাব-নিকাশ

মার্কিন সামরিক বাহিনীর বর্ণিল মহড়া এবং হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রস্তুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা