সংগৃহীত ছবি
সারাদেশ

মাইক্রোবাসে বাসের ধাক্কা, নিহত ৪

জেলা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু এবং দুজন পুরুষ রয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ৫ মাস বয়সী ছেলে সাইমান ও মাইক্রোবাসচালক আলাউদ্দিন হাজারী (২৭)।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, ভোর ৬টার দিকে ঢাকামুখী লেনে একটি বিকল পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এরপর একই দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

গভীর রাত পর্যন্ত খোলা দোকান

ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফের...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা