ছবি: সংগৃহীত
শিক্ষা

মনোহরদীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ

জে এম শাহজাহান মোল্লা মনোহরদী (নরসিংদী)

মনোহরদীতে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হয়েছে। এ পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ রবিবার অনুষ্ঠিত হয়।

এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৬১ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৪৯ জন। ফলে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬১২ জন শিক্ষার্থী। সকাল থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর। অনেক অভিভাবক সন্তানদের সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন।

কেন্দ্র সচিব মুজতবা জুয়েল জানান, নির্ধারিত সময় অনুযায়ী সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু ও শেষ হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের পরিবেশ ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্র কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে।

তিনি আরও জানান, কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। এ বিষয়ে কেন্দ্র কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা