সংগৃহিত
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় ৩৭ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। গত ছয় দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ৪৫ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। কিন্তু এখন আর সেটির খোঁজ মিলছে না।

অন্যদিকে বেসরকারি সংস্থার বরাতে বলা হয়েছে, ওই নৌকায় ৪৬ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। একই তথ্য জানিয়েছে ইতালীয় কোস্টগার্ডও।

এদিকে তিউনিশিয়ার উপকূলরক্ষীরা জানিয়েছে, গত ১১ জানুয়ারি রাতে অভিবাসনপ্রত্যাশীরা একটি নৌকায় স্ফ্যাক্স থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও তাদের খোঁজ মিলছে না। পরে বিষয়টি উপকূলরক্ষীদের জানালে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়।

অন্যদিকে স্বজনদের খোঁজে তিউনিশিয়া স্ফ্যাক্স গভর্নরেটের এল হেনচা গ্রামে বিক্ষোভ শুরু করেছে নিখোঁজ অভিবাসীদের পরিবার। গ্রামের রাস্তায় অবরোধ করে টায়ার জ্বালিয়ে আগুণ দিয়েছে তারা। পরে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ায় বিক্ষোভ প্রত্যাহার করে নেন তারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা