সংগৃহিত
আন্তর্জাতিক

গুপ্তহত্যার শিকার ইরানি কর্নেল

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-ইরান সীমান্তে গুপ্তহত্যার শিকার হয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্নেল। তার নাম হোসেইন আলী জাওয়ানফার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, কর্নেল হোসেইন আলী জাওয়ানফার পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তানের রাজধানী খাশ ও জাহেদানের সংযোগ সড়কে বুধবার (১৭ জানুয়ারি) গুপ্তহত্যার শিকার হয়েছেন।

আইআরজিসি’র কুদস ঘাঁটি এক বিবৃতিতে বলেছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসি’র সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার সশস্ত্র আততায়ীদের হাতে তার দুই রক্ষীসহ নিহত হয়েছেন। বিবৃতিতে জাওয়ানফারকে আইআরজিসির সাংস্কৃতিক বিশেষজ্ঞ উল্লেখ করে বলা হয়েছে, এ বাহিনীর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করতে কর্নেল জাওয়ানফার প্রদেশের সারাভান কাউন্টি সফরে গিয়েছিলেন।

বুধবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল আদলের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পরে এই ঘটনা ঘটেছে।

গত মাসে ইরানের সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১১ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে জইশ আল আদাল গোষ্ঠী। এর প্রতিক্রিয়ায় জইশ আল আদলের দুটি ঘাঁটিতে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

পাকিস্তানের বেলুচিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ আল আদাল সিস্তান-বেলুচিস্তানে অসংখ্য হামলার ঘটনায় জড়িত। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে থাকে তারা।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। অন্যদিকে ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা