আন্তর্জাতিক

ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে মহাকুম্ভ উৎসবে পদদলিত হয়ে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এবার জানা গেছে, ঘটনাস্থলের কাছের একটি হাসপাতালের মর্গেই প্রায় ৪০ জনের মৃতদেহ আনা হয়েছে। পুলিশের তিনটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, পদদলিত হওয়ার ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও স্থানীয় সরকারের পক্ষ থেকে হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নানের জন্য নদীর তীরে জড়ো হন লাখ লাখ মানুষ। প্রচণ্ড ভিড়ে সামনে এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে পায়ের নিচে চাপা পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভোরের আলো ফোটার আগেই লাখ লাখ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে মহাকুম্ভ মেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নান করতে জড়ো হন সেখানে। এ সময় মানুষের প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলিতে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন পূণ্যার্থীরা। সেই ভিড়ের মধ্যে চাপা পড়েন অনেকে।

ঘটনা সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এর আগে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, কমপক্ষে ১৫টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে মানুষের জামাকাপড়, জুতা, কম্বল ও ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং মানুষ বাঁচার জন্য ছোটাছুটির চেষ্টা করছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা