সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার তাকে বহনকারী রাষ্ট্রীয় বিমানটি ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজধানী জয়পুরের বিমানবন্দরে অবতরণ করে।

১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের ৫ মাস পর, ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিজেদের সংবিধান গ্রহণ করে ভারত। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে দেশটি।

রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দিনটিকে প্রতি বছর উদযাপন করে ভারত। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের আয়োজনে প্রধান অতিথি করা হয়েছে ইমানুয়েলে ম্যাক্রোঁকে। ফ্রান্সের প্রেসিডেন্টের বর্তমান ভারত সফরের প্রধান কারণও এটি।

এবারের প্রজাতন্ত্র দিবসের যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাজস্থানের আমের দূর্গে। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টের পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে জাঁকজমকপূর্ণ রোড শো’র আয়োজনও রেখেছে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজস্থানের রাজপুত রাজা এবং জয়পুর নগরের প্রতিষ্ঠাতা সাওয়াই জাই সিং’র প্রতিষ্ঠিত স্থাপনা জন্তর মন্তর থেকে হাওয়া মহল হয়ে সাঙ্গনেরি গেট পর্যন্ত হবে এই রোড শো। এই রোড শোতে ম্যাক্রোঁর সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়া ২৬ জানুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজও করবেন নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, রাশিয়ার পর ফ্রান্স ভারতের দ্বিতীয় বৃহত্তম সামরাস্ত্র সরবরাহকারী দেশ। সম্প্রতি ফ্রান্স থেকে ২৫টি রাফায়েল যুদ্ধবিমান এবং ৩টি স্করপিয়ন সাবমেরিন ক্রয় করতে প্যারিসের সঙ্গে আলোচনা চলছে নয়াদিল্লির। কয়েক শ কোটি ডলারের এই ক্রয়চুক্তির আলোচনা চলার মধ্যেই ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এবং প্রায় শেষ মুহূর্তে, বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, ইমানুয়েল ম্যাক্রোঁ সেই আমন্ত্রণে সায় দিয়ে বৃহস্পতিবার ভারতে আসছেন।

এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু হোয়াইট হাউস আগেই জানিয়েছিল যে বাইডেন আসতে পারছেন না। সূত্র : এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা