সংগৃহিত
খেলা

ভারতের বিশ্বকাপ স্বপ্ন শেষ

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে রাউন্ড-২ এর ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামে ভারত। পরের রাউন্ডে যেতে এই ম্যাচ জয় প্রয়োজন ছিল ভারতের। তবে বিতর্কিত এক গোলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ভারত। সেইসঙ্গে বিশ্বকাপ স্বপ্ন শেষ ইগর স্টিমাচের শিষ্যদের।

ম্যাচের শুরু থেকে ভারতের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কাতার। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় ভারত। ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় ভারত। লালিয়ানজুয়ালা ছাংতের করা গোলে লিড নেয় ভারত। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কাতার। তবে আক্রমণে আটকে যায় ভারতীয় ডিফেন্সে। ম্যাচের ৭৪ মিনিটে গোল শোধ করে কাতার। এই গোল নিয়েই দেখা দেয় বিতর্ক। বল গোল পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। তবে কাতারের আল হাসান সেই বল মাঠে ঢুকিয়ে দিলে সেখান থেকে গোল করেন ইউসুফ আয়মান।

এরপর ভারতের ফুটবলাররা রেফারির কাছে অভিযোগ করেন। তবে তা নাকচ করে দেন রেফারি। এরপর ম্যাচের ৮৬ মিনিটে আহমেদ আল রাউইয়ি গোল করে লিড এনে দেন কাতারকে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইগোর স্টিমাচের শিষ্যরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ?

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন,...

বন্ধ্যত্বের ঝুঁকি কমাতে পুরুষদের করণীয়

সন্তান ধারণের ক্ষেত্রে নারীর পাশাপাশি পুরুষের প্রজ...

নীলফামারী মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারী সরকারি মহিলা কলেজের উদ্যোগে আল...

ঘন ঘন খেলে কি সত্যিই ‘মেটাবলিজম’ বাড়ে?

মেটাবলিজম বা বিপাকক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া,...

প্রীতির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ব্রেট লি

দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলে...

স্পেনের দাবানলে মেসির মানবিক সহায়তা

কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা