ফেনী প্রতিনিধি
সারাদেশ

বৈষম্যবিরোধী তিন সমন্বয়কের উপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা জিল্লু গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কসহ তিন প্রতিনিধির ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে রাজধানীর উত্তরা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জিল্লুর জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত ৪ মে তার সাংগঠনিক পদ স্থগিত করে ফেনী জেলা ছাত্রদল।

এর আগে মঙ্গলবার রাতে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সাবেক সহ-সমন্বয়ক সালমান হোসেন ও প্রতিনিধি নাদিয়া আক্তার খুশির ওপর অতর্কিত হামলা চালায় জিল্লুর ও তার সহযোগীরা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগীরা ফেনী মডেল থানায় একটি মামলা করেছিল। পরে রাজধানীর উত্তরায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিল্লুরকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে ফেনী সরকারি কলেজ গেইটে ভাসমান অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজমকে প্রাণনাশের হুমকি দেয়ায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হয়। রবিবার রাতে জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সংগঠনটির দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদামসহ ৪ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে গার্মেন্টস ওয়েস্টেজ ঝুটের গুদামসহ চারটি দো...

জুনে বিশেষ অভিযানে গ্রেফতার ২৩১৪: ডিএমপি

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত জুন মাসজুড়ে বিশেষ অভিযান চ...

আবারো পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

আবারো পেছালো নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও...

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে...

নোয়াখালীতে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইটের খো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা