সংগৃহিত
বিনোদন

বিয়ে নিয়ে উৎকণ্ঠায় ভাবনা!

বিনোদন ডেস্ক: বিগত কয়েক বছর ধরে ছোট কাকু সিরিজের নাটক ঈদ অনুষ্ঠান মানেই দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছে। এটি পরিচালনা করে আসছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন।

আসন্ন ঈদেও হচ্ছে না ব্যতিক্রম। জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ছোটকাকু সিরিজের এবারের নাটকটির নাম ‘হবিগঞ্জের হরবোলা’।

এবার ছোট কাকুর সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে সিলেটের প্যালেস লাঙারি রিসোর্টে এর দৃশ্যধারণ চলছে। শুটিং চলবে আরও কয়েকদিন।

রোববার (৯ জুন) বিকেলে ভাবনা সামাজিক মাধ্যমে বিয়ের সাজের একটি ছবি পোষ্ট করে লিখেছেন ‘ছোট কাকু পারবে কী আমার বিয়ে দিতে?’ এতেই স্পষ্ট যে, ভাবনা বিয়ে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার জবাব মিলবে নাটকে।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ঈদে ছোট কাকু সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। নাটকে আমি এবার যুক্ত হয়েছি। আফজাল হোসেনের পরিচালনা মানে ভিন্ন কিছু। কাজ করে বেশ ভালো লাগছে। আশা করছি, নাটকটি দর্শকের পছন্দ হবে।’

নতুন নাটক নিয়ে আফজাল হোসেন বলেন, ‘এই সিরিজের প্রতি দর্শকদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে ঈদের সময় দর্শকরা ছোট কাকু সিরিজের জন্য অপেক্ষা করেন। আমিও চেষ্টা করি ভালো একটি নাটক নির্মাণের জন্য।’

নাটকে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, তানভীর হোসেন প্রবাল, দীপা খন্দকার, ফারুক আহমেদ, বিশাল চৈতি মারজিয়া, মনজুরসহ আরও অনেকে। চ্যানেল আইয়ে ঈদের দিন থেকে ঈদের ৮ম দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দর্শক এই নাটকটি দেখতে পারবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা