সংগৃহিত
রাজনীতি

বাঙালি সাংস্কৃতিতে মাইজভাণ্ডারী তরিকার নিবিড় সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক: বাঙালি সাংস্কৃতিতে মাইজভাণ্ডারী তরিকার নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

বৃহস্পতিবার (২২ শে ফেব্রুয়ারি) সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোঃ আকরাম খাঁ হলে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, বাংলা ভাষা হচ্ছে আমাদের স্বতন্ত্রতার স্বাক্ষর। জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা চর্চায় বিচ্যুত হলে সেটা হবে আত্মঘাতী। কোন জাতি নিজ ভাষাকে ধারণ না করলে সংকটাপন্ন অবস্থা সৃষ্টি হয়। তাই আমাদের দ্বায়িত্ব গৌরবের সাথে বাংলা ভাষাকে তুলে ধরা।

তিনি বলেন, আমাদের মাইজভান্ডারীর যে গান রয়েছে সেটা বাঙালি সংস্কৃতির একটা অংশ। এই বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে মাইজভাণ্ডারীর আধ্যাত্মিক গান। একারণে বাঙালি সংস্কৃতিতে মাইজভাণ্ডারী তরিকার নিবিড় সম্পর্ক রয়েছে। এই দেশ এবং দেশের মাটিকে নিয়েই এই দরবার শরীফ, তরিকা তৈরি হয়েছে। ধর্মীয় অঙ্গন থেকে অনেকেই রয়েছে যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী না, তারা এই দেশের মুক্তির সংগ্রামের বিরোধিতা করেছে।

তিনি আরও বলেন, এই দেশের টাকা লুটপাট করে যারা বিদেশে প্রাসাদ তৈরি করতে চায়, দেশের সম্পদকে ধ্বংস করতে চায়, তারা কখনো দেশ প্রেমিক হতে পারে না। এই দুর্নীতিবাজ লুটেরা আমাদের দেশকে আজকে পঙ্গু করে দিয়েছে। যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেগুলো দিয়ে আমাদের দেশের পাঁচ বছরের বাজেট করা সম্ভব।

গরীব জনগণের গলা টিপে টাকা আদায় না করতে সরকারের প্রতি আমাদের আহ্ববান থাকবে যারা দেশের লক্ষ কোটি টাকা বাইরে পাচার করেছে, প্রয়োজনে পৃথক মন্ত্রণালয় গঠন করে সে টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তাহলে আমাদের রিজার্ভ সংকট কেটে যাবে। দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারবে।

তিনি বলেন, আজকে বাজার সিন্ডিকেটের মাধ্যমে রাতারাতি যেভাবে জিনিসপত্রের দাম দ্বিগুন হয়ে যায় সেখানে পাশের দেশ ভারতে কোন জিনিসের দাম ১০ টাকা বাড়লে মানুষ রাস্তা বন্ধ করে দেয়। আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর এমিরাটস ডক্টর আনিসুজ্জামান, অধ্যাপক ডক্টর শহীদ মঞ্জুর, গণ আজাদী লীগের চেয়ারম্যান আতাউল্লাহ খান, বিএসপি মহাসচিব অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, জাতীয় স্থায়ী পরিষদের সদস্য ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব মোঃ আসলাম হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, সভা পরিচালনা করেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরাফিয়া আলী আহম্মদ নানতু।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা